বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে টাকা আয় করা আর কোন স্বপ্ন নয় এ যেন এক বাস্তব রূপ। ইন্টারনেটের সহজলভ্য ও প্রযুক্তির উন্নতি সাফল্যে আজকাল যে কেউ অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে। শিক্ষার্থী, চাকরিজীবী,গৃহিণী কিংবা উদ্যোক্তা বা একটি ব্যবসা বড় করার জন্য যে কেউ এখন অনলাইন প্লাটফর্মে কাজ করে নিজেই ব্যবসা বাড়াতে পারে ওর সাথে ইনকাম করতে পারে।
তবে অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পথ নির্বাচন করা। অনেকে দ্রুত ধনী হওয়ার আশায় ভুল পথে পা বাড়ান এবং বড় প্রতারণার শিকার হন। তাই নিরাপদ ও বৈধ , দীর্ঘ সময় আয়ের নিরাপদ পন্থা অবলম্বনের জন্য সঠিক গাইড অত্যন্ত জরুরি।
অনলাইনে টাকা ইনকাম করার অনেক উপায় আছে।আজ আমি সেরা ১০ উপায় নিয়ে আলোচনা করবো।যেখানে আপনি এই উপায়গুলি জেনে সঠিক নিয়মে কাজ করলে কিছু টাকা ইনকাম করতে পারবেন।সেরা ১০ উপায়ের মধ্যে রয়েছে ফ্রেসবুক থেকে ইনকাম,ওয়েবসাইট থেকে ইনকাম,ইউটিউব থেকে ইনকাম, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম।আজ আমি উপরের সবগুলো নিয়ে কথা বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন, কোন পদ্ধতিতে কাজ করলে আপনি এই সেক্টরে সফল হবেন।
এই পোস্টে আমরা অনলাইন থেকে ইনকামের সেরা ১০ টি প্রোফাইলে বিস্তারিত আলোচনা করব।প্রতিটি ইনকামের বিস্তারিত সফল ও চ্যালেঞ্জ, সুবিধে নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ফ্রেসবুক থেকে ইনকাম:
বর্তমানে অনেকেই ফ্রেসবুক থেকে টাকা ইনকাম করে সাবলম্বি হচ্ছে।কিন্তু এর পেছনে রয়েছে অনেক সাধনা ও শ্রম। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন আপনি যদি নিয়মতি কাজ না করেন তাহলে কোনভাবেই টাকা ইনকাম করতে পারবেন না।তাই কাজের কোন বিকল্প নেই।নিচে ফ্রেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন তা দেওয়া হলো:
১। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনার প্রথমে একটি ফেসবুক পেইজ খোলে নিতে হবে।ফেসবুক পেজ খোলার নিয়ম।
*আপনি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ফেসবুকে একটি ওপেন করুন।
*ডান পাশে থাকা মেনু(Menu) অপশন এ ক্লিক করুন।
*মেনু থেকে Page অপশনে ক্লিক করুন।
* Create New Page নামের অপশনে ক্লিক করুন।
* এখন আপনার পেজের নাম কি দিবেন তা লিখুন।
* পেজের নাম দেওয়া শেষ হলে Next বাটনে ক্লিক করুন। তারপর আপনার পেইজের ক্যাটাগরি কি দিবেন তা সিলেক্ট করুন।
* Bio বা Description লিখুন।
* উপরে সব তথ্য পূরণ করার পর Create Page
নামের অপশনে ক্লিক করুন এবং আপনার পেজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
ফেসবুক পেইজ খোলা হয়ে গেলে আপনি এখন নিয়মিত Reels, Post and Video আপলোড দিতে থাকেন।মনে রাখবেন আপনি Reels, Post and Video আপলোড দিবেন আপনার নিজের বানানো,অন্য কারো থেকে কপি বা অন্য কারো পেইজ থেকে না এনে।
ফেসবুকের ইনকামের শর্ত হলো,আপনার পেইজের মিনিমাম ১০০০০ ফলোয়ার ও ৪০০০০ হাজার ওয়াচ টাইম লাগবো,যা দ্বারা আপনি মেটা কম্পানির ইনকামের শর্ত পূরণ করবেন।তারাপর আপনার পেইজটি ইনকামের সকল শর্ত পূরণ করলে যখন আপনার ভিডিওতে অ্যাড দেখানো শুরু করবে, তখন ইনকাম শুরু হবে আপনার।
২। ইউটিউব থেকে ইনকাম :
বিশ্বের সবচেয়ে বেশি ভিডিও শিয়ারিং মাধ্যম হিসেবে ইউটিউব কে চিনে মানুষ।শুধু তাই নয়,ভিডিও শিয়ারের মাধ্যমে কনটেন্ট নির্মাতারা ইনকামও করতে পারে।ভিডিও শিয়ার করে মানুষ এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই ইউটিউবের মাধ্যমে। একজন ভিডিও নির্মাতা যখন ভিডিও বানায়,তখন তা খুব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে,যা দেখে মানুষ চ্যানেলটি Subscribe করে।এতে করে কনটেন্ট নির্মাতা ইনকামের পাশাপাশি একটা রিওর্য়াড পায়।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম:
ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি জিমেইল প্রয়োজন।নিচের ধাপগুলো অনুসরণ করে একটি ইউটিউব চ্যানেল খুলি নিন।
* YouTube অ্যাপ খুলুন।
* YouTube অ্যাপ খুলে ডান পাশে থাকা মেনু অপশনে ক্লিক করুন।
* মেনু অপশন থেকে Create Channel বা Create Your Youtube Channel নামের অপশনে ক্লিক করুন।
* এখন আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর ও ইউনিক নাম দিন।
* চ্যানেলের নাম দেওয়া শেষ হয়ে গেলে এখন আপনার প্রোফাইল পিক আপলোড করুন।
* উপরের সব তথ্য পূরণ করার পর create channel বাটনে ক্লিক করলে আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে।
ইউটিউব চ্যানেল খোলার পর আপনি ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এতে কিছু শর্ত আছে যা আপনাকে পূরণ করতে হবে।
১। ইউটিউব ইনকামের জন্য আপনার চ্যানেলে ১০০০ Subcribe ও ৪০০০ ঘন্টা ওয়াচটাইম পূরণ করতে হবো।
২। Shorts ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেল ইনকামের আওতাভুক্ত হতে পারে।তার জন্য আপনার Shorts ভিউ ১০ মিলিয়ন হতে হবে ৯০দিন।
উপরুক্ত ২ টি থেকে যেকোন একটি শর্ত পূরণের মাধ্যমেই আপনার চ্যানেল ইনকামের আওতাভুক্ত হবে।
৩। ওয়েবসাইট থেকে ইনকাম :
আজকাল অনেকেই ওয়েবসাইট থেকে টাকা করছে।বাংলা,ইংরেজি বা অন্য যেকোন ভাষায় স্পষ্ট লিখে কোন কিছু বুঝানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আপনিও।আপনি যদি নিজের ভাষার লিখে ইনকাম করতে চান তাহলে একটি ওয়েবসাইট খুলে ফেলুন আর শুরু করে দিন লিখালিখি।
ওয়েবসাইট থেকে ইনকাম উপায় :
১) Google Adsense এর মাধ্যমে ইনকাম
২) অন্য যেকোন Adnetwork ব্যবহান করে ইনকাম
৩) অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম
৪)ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম
১) Google Adsense এর মাধ্যমে ইনকাম:
Google Adsense মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি।আপনি নিজের ২০-২৫ টা শিখনীয় টপিের উপর লিখে Google Adsense এর জন্য অ্যাপ্লাই করেন।যদি Google Adsense পেয়ে যান তাহলে আপনার ইনকাম শুরু।
২) অন্য যেকোন Adnetwork ব্যবহান করে ইনকাম
Google Adsense এর জন্য অ্যাপ্লাই করে যদি না পান,তাহলে আপনি অন্য যেকোন Adnetwork ব্যবহারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।
৩) ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম :
ফ্রিল্যান্সিং বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি আয়ের মাধ্যম। লাখো লাখো মানুষ এই ফ্রিল্যান্সিং করে অনেক বেশি টাকা ইনকাম করছে। বাংলাদেশে অনেক তরুণী ফ্রিল্যান্সিং করে ভালো সাফল্য অর্জন করেছে। এখানে আপনি নিজের দক্ষতা অনুযায়ী ক্লায়েন্টের বিভিন্ন কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এই ফ্রিল্যান্সিংয়ের আওতায় গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কোন ট্রেন রাইটিং ও ভিডিও এডিটিং সহ আরো অনেক ধরনের কাজ পাওয়া যায়।
ফ্রিল্যান্সিং এর কিছু সুবিধা :
- নিজের সময় মত কাজ করা যায়।
- বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে কাজের সুবিধা।
- আয়ের সীমাবদ্ধতা।
- এই কাজ আপনি ঘরে বসেই করতে পারবেন।
কিভাবে সফল হবেন :
- একটি নির্দিষ্ট স্কিল বাছাই করুন
- নির্দিষ্ট স্কেলের ওপর অনেক বেশি পরিশ্রম ও ধৈর্য ধারণ করে কাজ শুরু করেন।
- শক্তিশালী পোর্টফোলিও তৈরি করুন।
- ক্ল্যান্ট এর সাথে পেশাদার যোগাযোগ বজায় রাখুন।
- সময় মত কাছে ডেলিভারি দিন।
৪) অনলাইন কোর্স বিক্রি :
আপনার যদি একটি ভালো নির্দিষ্ট স্কিলের উপর দক্ষতা থাকে। তবে সে অনুসারী অনলাইনে কোর্স বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে অধিক ফ্রিল্যান্সার এই পদ্ধতি অবলম্বন করেও টাকা ইনকাম করছে। আপনি একটি নির্দিষ্ট স্কেলের উপরে ভিডিও বা বই লিখে তা ফেসবুক ও ডিজিটাল মার্কেটিং করে বিক্রি করতে পারেন।বর্তমান সময়ে জনপ্রিয় কিছু কোর্স বিষয় হল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইংরেজি শিক্ষা ও ভিডিও এডিটিং। এই কোর্স বিক্রি করে ভালো ইনকাম করা যায়।
কিভাবে কোর্স বিক্রি করবেন :
-প্রথমে আপনার নির্দিষ্ট স্কেলের উপর ভিডিও বা বই লিখুন।
-তারপর আপনি একটি নির্দিষ্ট ওয়েবসাইট খুলুন তাতে আপনার কোর্সগুলো প্রাইস অনুসারে ডিসপ্লে করুন।
- আপনি ফেসবুকে অ্যাডের মাধ্যমে কোর্সগুলো বিক্রি করতে পারেন।
ভালো মানের কোর্স তৈরি করার কৌশল :
- ভিডিওতে বাস্তব সমস্যা সমাধান দিন।
- ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করুন।
- ২৪ ঘন্টা সাপোর্ট ব্যবসা রাখুন / শিক্ষার্থীদের সাপোর্ট দিন।
৫) সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
বর্তমান ডিজিটাল যুগে নিজের ব্র্যান্ড ও পরিচিতির জন্য সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।প্রতিদিন কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটক ব্যবহার করছে।এই প্লাটফর্মগুলোতে আপনার ব্র্যান্ডের পরিচিতি বজায় রাখা, নিয়মিত কনটেন্ট আপলোড করা, গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা আপনি ব্র্যান্ডের পরিচিত প্রকাশ পায় ও ব্যবসায় খুব তাড়াতাড়ি সাফল্য আসে।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের/ ম্যানেজার এর কাজ কি :
একজন সোশ্যাল মিডিয়াম ম্যানেজারের প্রধান কাজ হল একটি ব্র্যান্ডের অনলাইনে উপস্থিতি বজায় রাখা। তাছাড়া নিয়মিত কনটেন্ট ভিডিও আপলোড করা ও গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা। একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট কখন করবে তা সময় নির্ধারণ করা, ছবি ও ভিডিও ভালো করে ডিজাইন করা, ছবি বা ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডিস্ক্রিপশন ভালো ভাবে লেখা,ভিডিও বা কনটেন্ট ট্রেন্ডিং হ্যাস ট্যাগ ব্যবহার করা যাতে করে পোস্ট ভালোভাবে রিচ হয়। ভিডিও বা কনটেন্টের পোস্টে কমেন্টস রিপ্লাই করা, নিয়মিত ইনবক্স চেক করা ও ফলোয়ারদের প্রশ্নের জবাব দেওয়া।
৬) ভিডিও এডিটিং
বর্তমানে ফেসবুক, ইউটিউব ও টিকটক এর মত বড় বড় প্ল্যাটফর্মে ভিডিও চাহিদার কারণে ভিডিও এডিটরের চাহিদা দিন দিন বেড়িয়ে চলেছে। একটি সুন্দর ভিডিও ভালো ভিউ ও ভালো শেয়ার হয় এর জন্য পর্যাপ্ত পরিমাণ ভিডিও এডিটিং এর দরকার হয়। ভিডিও ইন্ট্রো থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিও সাউন্ড ভিডিও ইফেক্ট ও বিজয়ের ভেতর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঠিকানা দেওয়া থেকে শুরু করে সবকিছুই এইডিটরের মাধ্যমে হয়ে থাকে।
আপনি যদি ভিডিও এডিটিং শিখেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের এর বড় চাহিদা রয়েছে, তাছাড়া বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলেও ভিডিও এডিটর দরকার পড়ে। জনপ্রিয় কিছু ভিডিও এডিটর সফটওয়্যার নাম : Adobe Premiere Pro,Final Cut Pro, capcut.
৭) ই-কমার্স ব্যবসা
অনলাইনে পণ্য বিক্রি করে আয় করার মাধ্যমে হলো ডিজিটাল ই-কমার্স ব্যবসা। এই ই-কমার্স ব্যবসা মাধ্যমে আপনি আপনার পণ্য খুব সহজে অনলাইনে মাধ্যম বিক্রি করে ভালো অর্থ ইনকাম করতে পারবেন। এই ই-কমার্স ব্যবসা আপনি আপনার ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। সঠিক পণ্য নির্বাচন, ভালো কাস্টমার সার্ভিস, সঠিক সময় পণ্য delivery করলে এই ই-কমার্স ব্যবসায় সাফল্য অর্জন করা যায়।
অনলাইনে আয় করার আগে যা জানা জরুরী :
অনেকে অনলাইনে আয় করার আগে বেশ কিছু ভুল করে থাকে , যা সকলে জানা দরকার। এই ভুলগুলো সংশোধন করে সঠিক পথ নির্বাচন করে , ভালো স্কিল অর্জন করে, অনেক বেশি সাফল্য ও ইনকাম করা যায়। অনলাইনে আয় করার জন্য যা যায জানা দরকার তা নিচে দেওয়া হল:
১) দ্রুত ধনী হওয়ার চিন্তা বাদ দিন :
অনলাইনে আয় একটি বাস্তব ব্যবসা বা পেশা। এখানে অনেক বেশি পরিশ্রম, সময় ও দক্ষতা থাকা দরকার। আপনার দক্ষতা ও পরিশ্রম যেমন দেবেন তেমন আপনার অনলাইন ইনকাম বাড়বে ও ব্যবসার পরিচিতি বাড়বে।
২) একটি স্কিলে দক্ষতা অর্জন করুন :
একসাথে অনেক কিছু শেখার থেকে শুধুমাত্র একটি স্কিলের দক্ষতা অর্জন করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
৩) প্রতারণা থেকে দূরে থাকুন :
মানুষ আজকাল অনলাইনে বিভিন্ন প্রতারণা শিকার হয়।যেসব প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বা কোর্স দ্রুত টাকা ধনী হওয়ার প্রলোভন দেখায় সেগুলো থেকে দূরে থাকুন।
৪) ইংরেজিতে দক্ষতা গড়ে তুলুন :
অনলাইনে আন্তর্জাতিক বায়ারের সাথে কাজ করার জন্য ইংরেজিতে দক্ষতা থাকা আবশ্যক।কেননা আন্তর্জাতিক বায়ারের সাথে কাজ করার জন্য কথোপকথন সবকিছু ইংরেজিতে করতে হয়।
কিছু প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন: মোবাইল দিয়ে কি অনলাইনে আয় করা সম্ভব?
উত্তর : হ্যাঁ। কনটেন্ট তৈরি করা, ফেসবুকে ও ইউটিউবে ভিডিও আপলোড,অ্যাফিলিয়েট মার্কেটিং ও সাধারণ কিছু ভিডিও এডিটের জন্য মোবাইল দিয়ে কাজ হয়।
প্রশ্ন: ফ্রিল্যান্সিং এ কত দিনে আয় শুরু হয়?
উত্তর : সঠিক গার্ডলাইন ও নিয়ম মেনে কাজ করলে ১-৬ মাসের মধ্যে আয় শুরু হবে।
প্রশ্ন: ইংরেজি না জানলে কি আয় করা যায়.?
উত্তর : যায়। তবে আন্তর্জাতিক লাইনের সাথে কথা বলার জন্য ইংরেজি জানা ভালো।
প্রশ্ন: ছাত্ররা কি অনলাইনে আয় করতে পারবে?
উত্তর : হ্যাঁ। লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম জব হিসেবে অনলাইন ইনকাম করতে পারে।
প্রশ্ন: কোন বিনিয়োগ ছাড়া কি আয় করা যায়?
উত্তর : হ্যাঁ যায়। বিনিয়োগ ছাড়া যেমন facebook page যে কাজ করা, ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করা,বিভিন্ন প্লাটফর্মে মোবাইল দিয়ে লিখে আয় করা যায়।
উপসংহার :
উপরের যেকোন একটি পদ্ধতি ব্যবহার করে আপনি টাকা ইনকাম করেত পারবেন।কিন্তু তার জন্য দরকার পরিশ্রম ও অনেক ধৈর্য। তাই অধিক পরিশ্রম করুন।সঠিকভাবে কাজ করুন,নিয়মিত কাজ করুন।দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন।
Leave a Comment